৬ দিন ধরে বটুলী চেকপোস্টে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে ইসকন সদস্যদের বাধায় মৌলভীবাজারের জুড়ীর বটুলী শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত বটুলী শুল্ক স্টেশন দিয়ে কোনো মালামাল আমদানি বা রপ্তানি হয়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা যায়, গত ২৯ নভেম্বর থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ইয়াকুব নগরে ইসকন সদস্যরা বিটুলি শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে মালামাল আটকে পড়ায় বাংলাদেশি ও ভারতীয় উভয় দেশের ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে।
বটুলি সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে যেমন পন্য আসছে না তেমনি বাংলাদেশ থেকেও কোন পন্য যাচ্ছে না। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাওন দে জানান, গত শুক্রবার থেকে ভারতে ইসকন সদস্যদের বাধায় বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ ইমিগ্রেশন ব্যবহার করে ভারতীয়দের বাংলাদেশে আসা যাওয়া কার্যক্রম অব্যাহত আছে।
তিনি আরও জানান, আমরা ভারতে যোগাযোগ করেছি, কিন্তু এখনও তারা কিছু জানায়নি।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed