বৃহস্পতিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না ৮ ঘণ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত কাজের জন্য সিলেটের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বিকাল ৩ পর্যন্ত (আট ঘণ্টা) মহানগরের ১১ কেভি ধোপাদিঘীপাড় ফিডারের আওতাধীন ১০ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- উপশহর রোড, মেন্দিবাগ, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদ্রাসা, হাফিজ কম্প্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশপাশ এলাকাসমূহ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed