Main Menu

গোয়াইনঘাটের আঙ্গারজুর রাস্তার বেহাল দশা, বিপাকে এলাকাবাসী

Manual4 Ad Code

এম এ মতিন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের প্রধান রাস্তার বেহাল দশা। এলাকাবাসী চরম বিপাকে। সালুটিকর এলাকার গূরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে আঙ্গারজুর।

Manual8 Ad Code

সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে না হলেও সড়কটির কাছেই এর অবস্থান। দশগাওঁ মসজিদের বাজার (নয়াবাজার), নন্দিরগাওঁ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পর্বতপুর জামে মসজিদ, আঙ্গারজুর মাঝপাড়া জামেমসজিদ, আঙ্গারজুর আলিম মাদরাসা, আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আঙ্গারজুর পশ্চিম পাড়া জামে মসজিদ এ রাস্তা গেষেঁ অবস্থিত। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাফেরা করেন।

নন্দিরগাওঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিম চৌধুরী বলেন, ২০২২ সালে স্মরণ কালের ভয়াবহ বন্যায় আঙ্গারজুর গ্রামের পাকা সড়কটির কার্পেটিং উঠে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটির কার্পেটিং উঠার আজ ৩ বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত রাস্তার সংস্কার কাজ হয়নি।

Manual5 Ad Code

আঙ্গারজুর পুর্ব পাড়ার ষাটোর্ধ আফিয়া বেগম বলেন রাস্তায় হেটে যাচ্ছি। গাড়ি চালক সালুটিকর-গোয়াইনঘাট সড়কের নয়াবাজারে নামিয়ে দিয়েছে এখানে গাড়ি চলেনা।

আঙ্গারজুর মাঝপাড়ার বাসিন্দা নুরুজ্জামান বলেন, এ রাস্তার কার্পেটিং উঠে বিভিন্ন স্থানে খানাখন্দ ভরা ফলে এ রাস্তায় গাড়ি ঢুকেনা।

Manual3 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে চলতি সপ্তাহে নন্দিরগাওঁ ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তা গুলো পরিদর্শন করবো। এ সময় আঙ্গারজুর গ্রামের প্রধান রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code