শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান রেজুয়ানুল হক (২২) মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজুয়ানুল হক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামের তার সহকর্মী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যস্থাপক প্রকৌশলী এ বি এম মিজানুর রহমান। তিনি বলেন-সাব-জোনাল অফিসের লাইনম্যান অসতর্কতা অবস্থায় কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed