উদীচী জেলা সভাপতি এনায়েত হাসান মানিকের মৃত্যুতে বাসদ ও চারণের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: উদীচী সিলেট জেলা শাখার সভাপতি, সিপিবি নেতা এনায়েত হাসান মানিক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা।
শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, এনায়েত হাসান মানিক গণ মানুষের মুক্তির পরিপূরক সাংস্কৃতিক আন্দোলনের নিবেদিত সাংস্কৃতিক কর্মী। নির্মোহ-নির্লোভ চরিত্রের অধিকারী এনায়েত হাসান মানিক এর মৃত্যু সমাজ প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ,এনায়েত হাসান মানিক এর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে এনায়েত হাসান মানিক এর মরদেহ সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বাসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য উদীচী সিলেট জেলা শাখার সভাপতি এনায়েত হাসান মানিক ১১ অক্টোবর শুক্রবার ৭.৪৫ মিনিটে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed