সিলেটের নিবন্ধিত যুব সংগঠন সমুহের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক নিবন্ধিত যুব সংগঠন সমুহের সমন্বিত উদ্যোগ যুব ত্রাণ সহায়তা ফান্ড এর উদ্যোগে গত ২৮ আগষ্ট বুধবার মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নয়াগ্রাম, বেলাগ্রাম সহ হাকালুকি হাওরপাড়ের বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকাল ৯ টায় খাদ্য সামগ্রী নিয়ে সিলেট থেকে রওয়ানা হয়ে দুপুরে জুড়ি উপজেলা নির্বাহী অফিসার অফিসে পৌছায়।
যুব ত্রাণ সহায়তা ফান্ড এর সদস্য সচিব ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রথম ধাপের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জুড়ি উপজেলা প্রশাসন।
এ সময় যুব সংগঠক জিএসসি সিলেট চ্যাপ্টার এর ট্রেজারার আলী আহসান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন যুব ত্রাণ সহায়তা ফান্ড এর অর্থ উপকমিটির আহবায়ক গ্রাফিক্স জোন অফসেট প্রেসের পরিচালক নেছার আহমদ জামাল, আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সামায়ুন, দেশ যুব সংগঠন এর সভাপতি কামাল, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, আলোকবর্তিকা যুব কল্যাণ সংস্থার সভাপতি সালেহা বেগম সহ স্থানীয় মাদ্রাসার শিক্ষক জামাল মিয়া।
পরে নৌকাযোগে বিভিন্ন গ্রাম ও মহল্লার বাড়িতে শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ১৫ কেজির খাবারের প্যাকেট, নাপা টেবলেট, স্যালাইন ও নতুন পুরাতন কাপড় শতাধিক মানুষের মধ্যে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed