মাহারাম শান্তিপুর নদী থেকে খনিজ বালি উক্তোলনের প্রতিবাদে মানববন্ধন
বিশেষ প্রতিবেদক: সীমান্ত নদী মাহারাম শান্তিপুর থেকে অবৈধভাবে খনিজ বালি উক্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী মাহারাম-শান্তিপুর নদীর মধ্যবর্তী শান্তিপুর বাজারে ২৮ আগস্ট বুধবার সন্ধায় ওই মানববন্ধন ও সমবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোন রকম ইজারা ছাড়াই ভ্যাট আয়কর সরকারি মূল্য পরিশোধ না করেই গত সাত মাস ধরে তাহিরপুর উপজেলা প্রশাসনের ছত্র-ছায়ায় সীমান্ত নদী মাহারাম-শান্তিপুর থেকে দিবারাত্রী শত শত বাল্কহেড, ইঞ্জিন চালিত ট্রলার, পঞ্চবটি (ছোট ট্রলার) বোঝাই করে অবৈধভাবে লাখ লাখ ঘনফুট খনিজ বালি চুরি করে নিয়ে যাচ্ছে বালি খেকো চক্রের সদস্যরা। এমন অপকান্ডে ও রাষ্ট্রীয় সম্পদ লুটে তাহিরপুরের উপজেলা প্রশাসন, পুলিশ, বিট অফিসার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আতাত করে দিবারাত্রী রাষ্ট্রীয় খনিজ বালি চুরি অব্যাহত রয়েছে।
বক্তারা আরো অভিযোগ করেন, অবৈধভাবে বালি উক্তোলন ও রাষ্ট্রীয় সম্পদ চুরি বন্ধে প্রতিকার চেয়ে ইউএনও, সহকারি কমিশনার ভুমি, এসআই হেলাল ও এসআই আহমেদুল আরেফিনকে অবহিত করলে কিংবা অভিযোগ করলে উল্টো তারা অভিয্গোকারীদের সাথে অসদাচরণ –মামলার ভয় –ভীতি দেখাতেন। বক্তারা এ দুটি নদী থেকে রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি চুরিতে জড়িতদের সহযোগিতা করায় ইউএনও, সহকারি কমিশনার ভুমি, এসআই হেলাল ও এসআই আহমেদুল আরেফিনের বিরুদ্ধে দুদকের তদন্ত দাবি করেন।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওই সমাবেশ বক্তব্য রাখেন, হাজি নজরুল ইসলাম শাহ, এনামুল হক, মহিউদ্দিন আহমদ, ষফিকুল ইসলাম, আক্তার হোসেন, আবু তাহের, , এম ইসলাম উদ্দিন, রাখাব উদ্দিন, সৈয়দ তানভীর হোসেন, নদী তীরবর্তী গ্রামের ভোক্তভোগী কৃষক শামসুল হক, ফজু মিয়া, আবুলফজল ওরফে ফজুল, পরিবেশবাদী সংগঠনের নেতা সারোয়ার হোসেন, আবু হানিফা প্রমুখ। মানব বন্ধন ও সমাবেশে কৃষক, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহ¯্রাধিক মানুষজন উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে বৃহস্পতিবার তাহিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই হেলাল ও বিট অফিসার এসআই আহমেদুল আরেফিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন কল রিসিভ করেননি।
বৃৃহস্পতিবার সন্ধায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বে রয়েছেন জানিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শামস সাদাত মাহুমদ উল্লাহ বলেন ইইএনও ম্যাডাম ছুটিতে আছেন, এখন দায়িত্বে আছি আমি। তিনি আরো বলেন, অবৈধভাবে বালি উক্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed