কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও বাদে উবাহাটা গ্রামে শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সোহেল রানা, সালাহউদ্দিন শুভ, শাহাবুদ্দিন, আব্দুল মুমিন, রাজান আবেদীন, জাহেদ ইসলাম, সাইদুল ইসলাম, কাইয়ুম আহমেদ প্রমুখ।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে পেরে আমরা আনন্দবোধ করছি। তিনি বলেন, আমাদের মানবিক এমন কাজগুলো অব্যাহত থাকবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed