সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মৌলভীবাজারের মাতারকাপন, জুড়িসহ বিভিন্ন এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকিরের নির্দেশে কয়েকটি প্রতিনিধিদল বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ যাত্রার পূর্বে এক আলোচনা সভায় সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকির বলেন, দেশের যেকোন দুর্যোগময় সময়ে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেহরাজ চৌধুরী মিনহাজ, রায়হান আহমদ, কামরুল হাসান, তোফায়েল খান, ইকবাল হোসেন, তোফায়েল আহমদ, রাসেল মাহমুদ জিসান, ধর্ম সম্পাদক কামরুল হাসান, সামি আহমদ, তারেক আহমদ, তুফায়েল আহমদ প্রমুখ।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed