রাজনগরে বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার বিতরণ
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ভয়াবহ বন্যায় প্রায় ২ লক্ষ ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামারচাক ইউনিয়ন। এই ইউনিয়নের প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান সাউথ সিলেট কোম্পানী লিমিটেড।
২৫ আগস্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খানের তত্ত্বাবধানে কোম্পানির জেনারেল ম্যানেজার শাহাব উদ্দিন আহমদ কামারচাক ইউনিয়নের ইসলামপুর ও আদমপুর এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে নৌকার মাধ্যমে বানবাসি অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ৫০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, সমাজসেবক সৈয়দ মঈনু হোসেন, কোম্পানির কর্মকর্তা শফিক আহমদসহ অন্যান্য কর্মচারীরা ও অত্র এলাকার অনেক ছাত্র সমাজ ও সমাজসেবীগণ।
সাউথ সিলেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খান বলেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান “সাউথ সিলেট সবসময় মৌলভীবাজার জেলার গণমানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সবাই মিলে এই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।”
তিনি বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed