সিলেটে আন্দোলনে গুলিবিদ্ধ আহত নিজু ও জাকিয়া সুস্থ নয়
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা বিরোধী আন্দোলনে সিলেট মহানগরীর আখালিয়ায় গত ১৮ জুলাই পুলিশের গুলিতে আহত হন নাঈমুর রহমান নিজু (২৩)। তার শরীরের পিঠে ৫৩টি গুলি সহ শরীরের বিভিন্ন স্থানে গুলিতে আহত অবস্থায় বর্তমানে তিনি সিলেটের বটেশ^রস্থ সিএমএইচএ চিকিৎসাধিন রয়েছেন। এর আগে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা ধীরে ধীরে তার শরীর থেকে অপারেশনের মাধ্যমে গুলি অপরাসন করছেন। নিজু সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ৪৬নং ব্যাচের শিক্ষার্থী।
তার স্ত্রী জাকিয়া আক্তার (২৩) সিলেট ইন্টারন্যাশনাল কলেজের ৩২নং ব্যাচের শিক্ষার্থী। গত ১৮ জুলাই সিলেট নগরীর আখালিয়ায় কোটা বিরোধী আন্দোলনের সময় মাথা ও শরীরের গুলি বিদ্ধ হন জাকিয়া। গত দু’দিন আগে সিলেট সিএমএইচ-এর চিকিৎসকরা জাকিয়ার মাথা থেকে ১৬টি গুলি অপারেশনের মাধ্যমে বের করেন। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড় পেয়ে বাসায় চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ জাকিয়া ও নাঈমুর দু’জনই শারীরিক ভাবে তারা এখনো সুস্থ হতে পারেননি। তারা নববিবাহিত দম্পত্তি। তারা দু’জন এক সাথে আখালিয়ায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরবর্তীতে কিছু দিন আগে তাদের দু’জনকে সিলেটের বটেশ^রস্থ সিএমএইচ-এ ভর্তি করা হয়।
নাঈমুর রহমান নিজু এখনো সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন। তাদের বাসা সিলেট নগরীর মেজরটিলা এলাকায়। কানাইঘাট থানার সাতবাক ইউনিয়নের জুলাই গ্রামের বাসিন্দা তারা। তারা দু’জন নিজ উদ্যোগে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed