Main Menu

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মন্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

স্থানীয় সূত্রে জানায়, শ্রীমঙ্গলের মির্জাপুর গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা গ্রামের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী অনুপ ও অনিক মারা যান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed