Main Menu

গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে পালানোর সময় সীমান্তে আটক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (৭৪) এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

রোববার (২৫ আগস্ট) তার উন্নত চিকিৎসার জন্য আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনি (শামসুদ্দিন) সকালে হালকা তরল খাবার খেয়েছেন। এখন আগের চেয়ে ভালো আছেন। যদি সব ঠিকঠাক থাকে, হয়তো দুই-চার দিনের মধ্যে ছেড়ে দেওয়া যাবে।’

এর আগে গত শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় শামসুদ্দিন চৌধুরীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বিজিবি। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানা পুলিশে হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৪ আগস্ট) বিকেলে আদালতে হাজির করলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed