রাজনগরে বন্যার পানির স্রোতে নিখোঁজের ১দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার রাত দেড়টার দিকে মৌলভীবাজারের রাজনগরের সদর ইউনিয়নের পুদিনাপুর এলাকার ময়নার দোকানের সামনে মনু নদীর বাঁধ ভেঙে প্রবেশ করা বানের তীব্র স্রোতে বাবার সাথে মাছ ধরতে এসে নিখোঁজ হয় সাদিকুর রহমান হৃদয় (২৫) নামের এক যুবকের।
ঘটনার ৫ ঘন্টা পর সিলেট থেকে আসা ডুবুরি দল টানা ৬ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়েও কোন হদিস না পেয়ে সমাপ্ত করে উদ্ধার কাজ। অবশেষে ওই ঘটনার ৩০ ঘন্টা পর পাওয়া গেছে হৃদয়ের মৃতদেহ।
শনিবার (২৪ আগস্ট) ভোরের দিকে তার মরদেহের সন্ধান পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার করে নিয়ে আসে। এসময় তার সাথে থাকা মাছ ধরার জালটিও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলী হোসেন জানান, ভোরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তার মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় ৮০ মিটার দূরত্বে ভেসে থাকার খবর পাই। এর পর আমাদের টিম নিয়ে ভোর সাড়ে ৬ টার দিকে সেখান থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।
তিনি জানান, স্থানীয় মুন্সীবাজার ইউনিয়নের এক প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উদ্ধার হওয়া হৃদয়ের মরদেহ পরিবার ময়না তদন্ত করবেনা এমন সম্মতি জানালে পরবর্তীতে শনিবার দুপুর ১ টার দিকে নিজ গ্রামে ময়না তদন্ত ছাড়াই জানাযা শেষে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।
ওই তরুণ একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের সোনাওর মিয়ার ছেলে। সে মুন্সিবাজার এলাকার ফার্নিচার ব্যবসায়ী বলে জানা গেছে।
এর আগে সাদিকুর রহমান হৃদয় তার বাবার সাথে সেখানে মাছ ধরতে আসে। দীর্ঘক্ষণ চিটকি জাল দিয়ে মাছ ধরতে থাকা অবস্থায় রাত দেড়টার দিকে জাল ছুড়ে মারার সময় হটাৎ হাতের মধ্যে বাঁধা থাকা জালের রশির টানে হৃদয় পড়ে যায় বানের পানিতে। ঘটনার আকষ্মিকতায় তাঁকে উদ্ধারে তার বাবাও ঝাঁপ দেন পানিতে। ততক্ষণে পানির তীব্র স্রোতে হারিয়ে যায় হৃদয়। তবে তাঁকে না পেয়ে তাঁর বাবা তীরে উঠতে সক্ষম হন। এসময় সেখানে প্রচুর লোকসমাগম থাকলেও স্রোতের তীব্রতার কারণে তাঁকে উদ্ধারে এগিয়ে আসতে কেউ সাহস করেনি।
Related News
কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদ, হাত-পা বেঁধে নির্যাতন
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ টাকা চুরির অপবাদ দিয়ে রড লাগিয়ে হাত, পা বেঁধেRead More
রাজনগরে হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চাRead More



Comments are Closed