Main Menu

মৌলভীবাজার পৌরসভার প্রশাসকের দায়িত্বে মল্লিকা দে

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে।

সোমবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রসাশক ড. উর্মি বিনতে সালাম।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় মৌলভীবাজার পৌরসভাসহ দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে।

জানা গেছে, নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

Share





Related News

Comments are Closed