গোলাপগঞ্জ পৌরসভায় প্রশাসকের দায়িত্বে সুবর্ণা সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক সুবর্ণা সরকার।
নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপ-ধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন এ দায়িত্ব। দায়িত্ব পালনকালীন বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া প্রাপ্য হবেন না অন্য কোনো আর্থিক ও অন্যান্য সুবিধা।
সুবর্ণা সরকার বর্তমানে স্থানীয় সরকার সিলেট’র উপপরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন।
এর আগে সোমবার সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এক আদেশে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ সারাদেশের মেয়রগণকেই অপসারণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed