হবিগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামে রীমা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিমা ওই গ্রামের মো. শরীফ মিয়ার স্ত্রী।
বুধবার (১৪ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রিমা মঙ্গলবার দিবাগত রাতে ছেলে-মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী শরীফ মিয়া বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী শাড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করেন তিনি। দুর্গম এলাকা হওয়ায় বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী শরীফ মিয়া পলাতক রয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed