দেশের সব আদালতের জন্য জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করাসহ তিন দফা নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
অধস্তন সব আদালতের উদ্দেশে সোমবার (১২ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা গুলো হলো-
১. পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না।
২. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধ কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী করা।
৩. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীদের জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান শৌচাগারগুলো ব্যবহার উপযোগী করা।
নির্দেশনা বাস্তবায়নে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছে আইন মন্ত্রণালয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed