Main Menu

সিসিকের মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তাদের পদত্যাগে ২৪ ঘন্টার আলটিমেটাম

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সিলেটের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে মেয়রসহ সবাই পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের পর নগরভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন তারা।

Manual7 Ad Code

বুধবার (১৪ আগস্ট) বিকালে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী সিলেটের সমন্বয়করা।

Manual4 Ad Code

তারা বলেন- আমরা এক মাসেরও অধিক সময় বিপ্লব করে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। এখন প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন চালাচ্ছি। তাই স্বৈরাচারের অধীনে যত প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনে যারা বিজয়ীরূপে বিভিন্ন চেয়ারে বসেছে তাদের আমরা আর চেয়ারে দেখতে চাই না। এরই ধারবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তারা পদত্যাগ না করলে পরে আমরা নগরভবন ঘেরাও করে পদত্যাগ না করা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করবো।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল গালিব, সিলেটের অন্যতম সমন্বয়ক শাবিছাত্র দেলওয়ার হোসেন শিশির, সিলেটের সহ-সমন্বয়ক শাবিছাত্র ফয়ছল হোসেন, শাবি সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code