মৌলভীবাজার জেলা জামায়াতের আমির গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) মৌলভীবাজার সদরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহেদ আলী কুলাউড়া উপজেলার আশ্রয় গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। বর্তমানে তিনি মৌলভীবাজার সদরের মুসলিম কোয়ার্টার এলাকায় বসবাস করছেন।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর থানার ওসি কে এম নজরুল বলেন, দেশব্যাপী চলমান কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলো জামায়াতের নেতৃবৃন্দরা। সম্প্রতি তারা ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলো। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed