সুনামগঞ্জে ছাত্রশিবিরের দুই নেতা গ্রেফতার
সুনামগঞ্জ সংবাদদাতা: নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সুমেল মিয়া এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, বুধবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে সুমেল মিয়াকে এবং হাসননগর ছাত্রশিবিরের একটি মেস থেকে ফারহানকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নাশকতার মামলা হয়েছিল। তারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতার চেষ্টা করছিল। এ কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed