মৌলভীবাজারের নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বরাক ও মনু নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে মৌলভীবাজারের মনু নদী থেকে মো. রিমন শেখ (১২) ও দুপুর সাড়ে ১২টার দিকে আজিজুল ইসলাম (৬) নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া মো. রিমন শেখ (১২) মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের মনির শেখের ছেলে এবং আজিজুল ইসলাম (৬) মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
জানা যায়, কনকপুর ইউনিয়নের মনু নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে সকালে আজিজুল বরাক নদীর উপর সাঁকো পাড় হতে গিয়ে নদীতে পড়ে যায়। তখন স্থানীয় লোকজন খোজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি। স্রোতের তোড়ে সে ভেসে যায়। পরে ডুবুরিদল কয়েকঘন্টা চেষ্টা করে দুপুরের দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed