শ্রীমঙ্গলে বজ্রপাতে পরিবহন শ্রমিক নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (২৫) নামে এক পরিবহন শ্রমিক নেতার মৃত্যু হয়েছে।
নিহত রাসল সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের কবির আহমদের ছেলে। তিনি জকিগঞ্জ মাইক্রোবাস পরিবহন শাখার সাবেক সহ সভাপতি ছিলেন।
সোমবার (২৪ জুন) দুপুরে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের শাহাজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়।
জানা গেছে, জকিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মস্তাক আহমদ ও তার পরিবার নিয়ে ঈদের দাওয়াতে শ্রীমঙ্গলে যাচ্চিলেন তিনি। পথিমধ্যে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের শাহাজীবাজার এলাকায় গাড়ি পার্কিং করে অবস্থান করছিলেন তারা। এসময় বজ্রপাত এসে চালক রাসেলের উপর পড়লে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
এ ঘটনায় আহত হন অন্য যাত্রী কাউন্সিলর মস্তাকসহ তার পরিবারের তিনজন। আহতরা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed