বাংলাদেশ পোয়েটস ক্লাবের পলাশী দিবস পালন
সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ পোয়েটস ক্লাব অনলাইন ভিডিও কনফারেন্সে আলোচনা সভা, কবিতা পাঠ ও গান পরিবেশনের মাধ্যমে পলাশী দিবস পালন করেছে।
রবিবার (২৩ জুন) রাত সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত সময়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল্ ফয়সালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানা।
আবদুল আমীমের গান পরিবেশন করেন ক্লাবের নির্বাহী পরিচালক কবি ও গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার। কলকাতা থেকে অংশগ্রহণ করেন কবি মোহাম্মদ আল্লারাখা, নেত্রকোনা থেকে জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক, মৌলভীবাজার থেকে জেলা সভাপতি কবি ও সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক), চট্টগ্রাম থেকে জেলা তথ্য সম্পাদক কবি আব্দুল্লাহ আল মামুন, ফেনী থেকে জেলা সম্পাদক সাংবাদিক জহিরুল জাহাঙ্গীর, সিলেট থেকে জেলা মহিলা সম্পাদক কবি সুরাইয়া পারভীন লিলি, ঢাকা থেকে কালচারাল ইভেন্ট এর কো-অর্ডিনেটর শিল্পী শফিকুল ইসলাম স্বপন এবং কন্ঠশিল্পী ও কবি তাহেরা খাতুন প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাব নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল্ ফয়সাল পলাশী দিবসে নবাব সিরাজ উদ দৌলা ও পলাশীর যুদ্ধে নিহত বাঙালি সৈন্যদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্বাধীনতার শত্রু মীর জাফর ও তার সাথের কুচক্রী মহলের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed