আজমিরীগঞ্জে হাওড়ে নৌকায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে নৌকায় বিদ্যুৎপৃষ্টে অসীম চন্দ্র দাস (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলার বদলপুর ইউনিয়নের ঝিলুয়া গ্রাম সংলগ্ন হাওড়ে এই ঘঠনা ঘটে।
নিহত অসীম দাস জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আইড়ামুগুর গ্রামের যশু চন্দ্র দাসের পুত্র ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, অসীম দাসের পিতা বর্ষাকালে নৌকা দিয়ে যাত্রী পরিবহনের কাজ করেন। শুক্রবার সকাল ১০ টায় বাবাকে সহায়তা করতে নৌকায় যাত্রী নিয়ে নিজ গ্রাম আইড়ামুগুর থেকে বানিয়াচং উপজেলার আদর্শ বাজারের উদ্দ্যশে রওনা দেয় অসীম। কিছুক্ষণ পর নৌকাটি ঝিলুয়া গ্রামের পাশে হাওড়ে পৌছাঁর পর অসাবধানতা বশত উপরে ঝুলন্ত বিদ্যুৎতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় অসীম। এ সময় নৌকায় থাকা অসীমের পরিবারের লোকজন ও যাত্রীরা অসীমকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন।
আইড়ামুগুর গ্রামের ইউপি সদস্য সুবীর কুমার দাস বলেন, যাত্রী নিয়ে যাবার সময় ঝিলুয়ার চক নামক স্থানে বিদ্যুৎতের মেইন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে অসীম।
এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও পরে জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করে অসীম।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ অসীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একRead More



Comments are Closed