মৃত্যুবার্ষিকীতে সাবেক মেয়র কামরান পরিবারের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামরান পরিবারের উদ্যোগে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার সকাল ১১টায় খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা এবং শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের ইমাম মো. শাহ আলম।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এছাড়াও মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, যুব সমাজ ও পরিবারের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed