সিলেটে পাথরবাহী ট্রাক থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাকে থাকা পাথরের স্তরের নিচে থেকে ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।
শুক্রবার (২১ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর শিবগঞ্জের হাতিমবাগস্থ সৈয়দ হাতিম আলী মাজারের সামনে থেকে এসব চোরাই চিনি জব্দ করা হয়।
এদিন রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মো. রাসেল আহমেদ (৩২) জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি এলাকার মো. আবুল আমিনের ছেলে।
সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অভিযান পরিচালনাকালে সুরমা গেইট বাইপাস এলাকায় সিয়েরা-৬৬ ডিউটি পার্টির সিগন্যাল অমান্য করে পালানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে গাড়ীচালক রাসেল আহমেদ একেক সময় একেক ধরনের কথা বলায় সন্দেহ হলে আটককৃত ব্যক্তির শরীর ও ট্রাক গাড়িটি তল্লাশী করা হয়। তল্লাশীর সময় আটককৃত মো. রাসেল আহমেদ ট্রাকটিতে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও ভারতীয় চিনি সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তখন একটি হলুদ রঙের ড্রাম ট্রাকে (যার রেজি. নম্বর-সিলেট মেট্রো-ট-১১-০২৮৮) পাথরের নিচে থাকা ত্রিপল দিয়ে মোড়ানো ভারতীয় ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। এসব চিনির বর্তমান বাজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।
এছাড়া ঘটনায় গ্রেপ্তার মো. রুবেল মিয়ার বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed