কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত, ক্ষতিপূরণ দাবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।
শুক্রবার (১৪ জুন) দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও প্রভাষক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন মাগুরছড়া খাসিয়া পুঞ্জি’র প্রধান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লেখক-গবেষক আহমদ সিরাজ, এড. মো. সানোয়ার হোসেন, শাহরিয়ার ইসলাম রুহিন, জুয়েল আহমদ, সাবরিনা রহমান, পিন্টু দেবনাথ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির ভান্ডারখ্যাত মাগুরছড়া অগ্নিকান্ডের ২৭ বছর পূর্ণ হলেও এখনো অক্সিডেন্টাল-কোম্পানী শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার কোটি টাকা আদায় করতে পারেনি সরকার। দীর্ঘদিন অতিবাহিত হবার পরও ক্ষতিপূরণ আদায় করতে না পারায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় দায়িত্বহীনতার কারণে যে ব্লো-আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল-ইউনোকল-শেভরন এখনো ক্ষয়ক্ষতি হিসেবে কোন অর্থ দিতে আসছে না। সরকার আর প্রশাসন তো এর দায়-দায়িত্ব এড়াতে পারেন না। বিদেশী একটি কোম্পানী আমাদের দেশের গ্যাস সম্পদ, পরিবেশ ধ্বংস করলো, শুধু তাদের অবহেলা-আর ক্রটির কারণে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed