ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ উপজেলায় বজ্রপাতে কালু মিয়া ও মো. জনি নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়ায় গরুর হাট থেকে ফেরার পথে বজ্রপাতে কালু মিয়া নিহত হয়েছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ বলেন, হাট থেকে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে কালু মিয়া নিহত হন।
তিনি আরও বলেন, কালুর বাড়ি উপজেলার তারুয়া গ্রামে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, জেলার নবীনগরে মেঘনা নদীতে বজ্রপাতে বাল্কহেড নৌকার শ্রমিক মো. জনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বাইশমোজা গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি জেলার সরাইলের পানিশ্বর গ্রামের মিয়া শাহের ছেলে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বজ্রপাতে আহত জনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
মাঝ নদীতে নৌকায় ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, ‘মূল হোতা’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে এনে দুই নারী শিল্পীকে সংঘবদ্ধRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More



Comments are Closed