কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এ ঘটনা ঘটে।
তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী জানান, রাত সাড়ে ৮টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে স্থানীয় পেকুরবাজারে যান তায়েফ। রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় একজন তার মোবাইলে ফোন দিয়ে পেকুরবাজারের পাশের একটি রাস্তায় যাওয়ার জন্য বলে। তায়েফ ওই জায়গায় যাওয়া মাত্রই ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত কোনোকিছু বুঝে ওঠার আগেই তায়েফকে লাঠিসোটা দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, তায়েফের মাথায় আঘাতের ফলে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তায়েফের চাচাতো ভাই অফিকুল ইসলাম হাদী।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed