বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত। এ সময় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন সিএনজি অটোরিকশা চালক আবদুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০), লিলু মিয়া (৫০) ও আনু মিয়া (৫২)।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা বদি মিয়া এবং ইউপি মেম্বার সোহেল মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার ওই গ্রামের বাজারে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দলখকে কেন্দ্র করে তাদের পক্ষের স্ট্যান্ড ম্যানেজার সেলিম মিয়া এবং অটোরিকশা চালক কাদির মিয়ার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু মিয়া। সিলেট নেওয়ার পথে মারা যান আনু মিয়া নামে আরও একজন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Related News
হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনাRead More
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে ৩ জনের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় চলমান কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন কার্যত স্থবির হয়েRead More



Comments are Closed