Main Menu

জাবির নতুন প্রক্টর হলেন ড. মোহাম্মদ আলমগীর কবির

Manual4 Ad Code

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির।

Manual1 Ad Code

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানের লিখিত অনুরোধের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবিরকে সাময়িক ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code