দক্ষিণ সুরমায় ছেলের হাতে বাবা খুন, ঘাতক পুত্র গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ঘাতক পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তপন মিয়া (৬৫) নামের এই হতভাগ্য পিতা রুস্তমপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কহলের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশ চাপা দেয় ছেলে আনছার মিয়া (৩৫)। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। সাথে সাথে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ।তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Related News
সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটRead More
সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনীRead More



Comments are Closed