নবীগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০), চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।
জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed