গোলাপগঞ্জে বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহি এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (২৭) জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোনার শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর পুত্র। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ থেকে সিলেটগামী আল হেরা এন্টারপ্রাইজের একটি বাস উপজেলার হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কের সামনে আসামাত্র বিপরিত দিক থেকে আসা পুলিশ সদস্য আবুল হোসেনের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা সহ পরবর্তী আইনী প্রদক্ষেপ গ্রহণ করেন। এবিষয়ে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed