শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ নকল টাকা ও রুপি উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপি ও বাংলাদেশি জাল টাকাসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি একটি টিমের অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি/টাকা মূল্যমানের জাল নোটসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক (৪১) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রুস্তমপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এই তথ্য জানিয়েছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ জানান, দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে আসল টাকা বলে মানুষের নিকট বিক্রয় করে আসছিল যুগেন্দ্র মল্লিক। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর জব্দকৃত জাল নোট ও অন্যান্য আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed