আগামি ২/১ বছরের মধ্যেই ওসমানী বিমানবন্দরের কাজ শেষ হবে: ফারুক খান
বৈশাখী নিউজ ডেস্ক: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কাজে ধীরগতির বিষয়টি অনিবার্য বাস্তবতা। আমাদের দেশেও ডলারসহ নানা আন্তর্জাতিক সংকট বিদ্যমান। এসব কারণেই সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা সময় লাগছে। তবে যতদ্রুত সম্ভব প্রকল্পের কাজ সমাপ্ত করার চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ওসমানী বিমানবন্দরে উন্নত রাডার স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী দু’এক বছরের মধ্যে সব সমস্যা সমাধান হবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত কার্গো টার্মিনালের কাজের খবরাখবর নেন এবং সার্বিক দিক- নির্দেশনা প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ বিমাণের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed