ফেসবুকে পরিচয়, বিয়ে করতে এসে ধরা স্কুলপড়ুয়া ২ সমকামী মেয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরে স্কুলপড়ুয়া দুই সমকামী মেয়েকে হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার একডালা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।
এদের ভেতর একজনের বাড়ি নাটোর সদর উপজেলায় এবং অপরজনের বাড়ি সিলেটের কোতোয়ালি থানা এলাকায়।
এদের মধ্যে একজন জানান, গত সাত মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু ও পরে সমকামিতার সিদ্ধান্ত নেয় তারা। এক পর্যায়ে বিয়েরও সিদ্ধান্ত নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে একডালা এলাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে। দুই মেয়ের পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেয়ার প্রস্তুতি চলছে।’
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed