রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন মারা গেছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ।
নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed