পুলিশি বাধার মুখে গণ অধিকারের ‘ভারত হটাও’
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় ভারতীয় পণ্য বয়কটের ডাকে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ (একাংশ)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কালভার্ট রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হলে তাতে বাধা দেয় পুলিশের একটি দল। পরে নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাবে যান। সেখান থেকে জামান টাওয়ারে গিয়ে শেষ হয় মিছিল।
বিক্ষোভ শেষে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আমরা ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের হাত থেকে মুক্তি না পেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। আজকে পুরো বাংলাদেশটাকে ভারতীয় তাবেদার বাহিনী অক্টোপাসের মতন গিলে ফেলেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও আমরা দেশ ও জাতির মুক্তির জন্য এ লড়াইয়ে নেমেছি।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ লড়াই অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং জানা সত্ত্বেও আমরা রাজপথে নেমেছি। আমরা জানি, ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে বিজয় আসবে না।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, প্রফেসর মাহবুব হোসেন, সাংবাদিক আরিফুর রহমান তুহিন, মাহবুব জনি, অ্যাডভোকেট শিরিন আকতার, ইঞ্জিনিয়ার ফাহিম, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মহানগর নেতা শফিকুল ইসলাম রতন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ, যুবনেতা সাকিব হোসাইন, সোহেল মৃধা, ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed