কুলাউড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল আহাদ শফি (৩২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহালা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহালা গ্রামের আব্দুল বাসিতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী শফির ঝুলন্ত লাশ মঙ্গলবার বিকেলে তার বসতঘর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শফি ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed