সিলেটে পাইপ ফ্যাক্টরিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ, ২০ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর বালুচর এলাকায় একটি পাইপ ফ্যাক্টরিতে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শেখর পাল নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তিকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়।
নগরীর বালুচর এলাকায় উপ বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সূত্রে জানা যায়, নগরীর বালুচর শান্তিবাগ এলাকায় পাইপ ফ্যাক্টরিতে বিদ্যুৎ কারচুপি করা হয়। অভিযানে এই ফ্যাক্টরিতে অবৈধ লাইনের মাধ্যমে ১৮ অশ্ব ক্ষমতার ১টি মোটর, ১৫ অশ্ব ক্ষমতার ১টি মোটর, ১০ অশ্ব ক্ষমতার ১টি মোটর, ৭.৫ অশ্ব ক্ষমতার ১টি মোটরসহ ১ অশ্ব ক্ষমতার ৪টি মোটরে বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া যায়। এসময় এই মোটরগুলো জব্দ করা হয়। এছাড়া এই প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, বিদ্যুতের অপচয় বা অবৈধ ভাবে ব্যবহার কোনো ভাবেই করা যাবে না। গ্রীষ্মকাল আসছে, তাই বিদ্যুতের চাহিদা বাড়বে। এজন্য এখন থেকে আমাদের বকেয়াধারী এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed