ডোমারে ৮৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৮৯ বোতল ফেন্সিডিল ও একটি ইউনিকর্ন হোন্ডা মটরসাইকেলসহ আব্দুর রহিম (৩৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটক যুবক লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যে গড্ডিমারী গ্রামের হিরণ আলীর ছেলে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে আটক আব্দুর রহিমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রে মাদক বিরোধী অভিযান ও রাত্রীকালীন জরুরী আইন শৃঙ্খলা ডিউটিতে টহলরত অফিসার এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের সরকার পাড়া গ্রামস্থ পুরাতন মসজিদের পূর্ব দিকে কাঁচা রাস্তায় সন্দেহভাজন এক মটরসাইকেল আরোহীকে আটক করে। আকটকালে ওই আরোহীর কাছে ৮৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। সেসময় লিটন হোসেন (২৬) নামের আরেক আরোহী পালিয়ে যায়। লিটন একই এলাকার খলিলুর রহমানের ছেলে।
ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ৮৯ বোতল ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, থানা এলাকায় চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed