Main Menu

বাংলাদেশে পড়লো বিএসএফ’র ড্রোন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি নজরদারি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (৫ মে) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি পাওয়ার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) আওতাধীন বুড়িমারী বিওপির মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮-এস এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন।

Manual2 Ad Code

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, উড়ন্ত অবস্থায় ড্রোনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে এটি সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। এ সময় ওই জমিতে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুড়িমারী বিওপির বিজিবি সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেন।

এদিকে ড্রোনটি নিখোঁজ হওয়ার পর বিএসএফ-এর হিমালয় ক্যাম্পের সদস্যরা সেটি উদ্ধারের জোর চেষ্টা চালায়। একপর্যায়ে ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ার বিষয়টি অস্বীকার করে তারা সীমান্তে শক্তি বৃদ্ধি ও টহল জোরদার করে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিজিবি তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সীমান্তে কড়া নজরদারি শুরু করে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) সূত্র নিশ্চিত করেছে, উদ্ধার করা ড্রোনটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। সীমান্তের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) প্রস্তুতি এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

এই ঘটনার পর থেকে মগলিবাড়ী সীমান্ত এলাকায় বসবাসকারী ও সাধারণ চলাচলে স্থানীয়দের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিএসএফ কেন বাংলাদেশের অভ্যন্তরে ড্রোন পাঠিয়েছিল এবং এটি নিছকই যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা গভীরভাবে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code