Main Menu

লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসলে নামেন দুই ভাই সাব্বির ও সাওন। এ সময় হঠাৎ গভীরে ডুবে নিখোঁজ হন সাব্বির ও সাওন। তবে তীরে উঠতে সক্ষম হয় তাদের বন্ধু মেহেদি। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান চালায়। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্য। কোন ভাবেই তাদের সন্ধান মেলাতে ব্যর্থ হলে রংপুর ডুবুরী দলকে খবর দেয়া হয়েছে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও তাদের সন্ধান মেলেনি।

Manual6 Ad Code

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code