কমলগঞ্জে শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের কম্বল বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় মৌলভীবাজারে কমলগঞ্জে সাঁওতাল ও দু:স্থ চা শ্রমিক শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাত্রখোলা চা বাগানে পারুয়াবিল সাঁওতাল পল্লী ও সন্ধ্যায় বাঘিছড়া চা বাগানে প্রায় একশত শীতার্ত লোকদের মাঝে কম্বল বিতরণ করেন সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার দেব, সুজিত কুমার রায়, কাজী রকিব উদ্দিন, এসপি শাহেদ আহমদ চৌধুরী, ব্যাংকের শমশেরনগর শাখা ব্যবস্থাপক সুলতানা কামরুন্নাহার নাহিদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রাক্তন প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ, উপজেলা মধুচাষী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ বাবুল, চা শ্রমিক নেতা সীতারাম বীন, শিক্ষক সীতারাম দোসাদ প্রমুখ।
উল্লেখ্য, সিএসআরের আওতায় সারাদেশে দু:স্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে সোনালী ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী শীতার্তূদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed