সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২৫৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় একটি ট্রাকসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার চানদিজান এলাকার আব্দুল করিমের পুত্র মো. মিনহাজুল ইসলাম (৩৭) ও একই জেলার সদর থানার উত্তর সাত শিমুলিয়া এলাকার ধনু মিয়ার পুত্র মো. হাসান মিয়া (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার শ্রমিক রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য অনুমানিক পনেরো লক্ষ আটচল্লিশ হাজার টাকা। এসময় ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৩৫৪) জব্দ করা হয়।
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed