হবিগঞ্জে বাইক উল্টে কলেজ ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।
নিহত সেবুল মিয়া (২১) ওই উপজেলার তারাপাশা গ্রামের ছোট্র মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত ফয়সাল মিয়া (২০) সেবুলের বন্ধু।
স্থানীয়দের বরাতে ওসি অজয় চন্দ্র বলেন, সকালে সেবুল তার বন্ধু ফয়সালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সাল গুরুতর আহত হয়।
তিনি বলেন, তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সেবুলকে মৃত ঘোষণা করেন। ফয়সাল সেখানে চিকিৎসাধীন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed