ঘন কুয়াশার কারণে ঢাকার একটি ফ্লাইট নামলো সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে আবারও ঢাকার বদলে সিলেটে নেমেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। বিএস-৩০৮ ফ্লাইটটি এসেছিলো সিঙ্গাপুর থেকে।
আবহাওয়া ঠিক না থাকায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এটি ঢাকার বদলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস বাংলা এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন জানান, ঘন কুয়াশার কারণে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল
(রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। তাই ফ্লাইটটি ডাইভার্ট হয়ে ওসমানীতে অবতরণ করে। ফ্লাইটে যাত্রী ছিলেন ১৫০ জন। তারা বিমানেই বসা ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে আকাশ পরিচ্ছন্ন হলে ঢাকার উদ্দেশে সিলেট থেকে উড়াল দেয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed