কমলগঞ্জে দোকান-বাসায় হামলা ও লুটপাটের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ও বাড়ীঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধায়।
কালেঙ্গা গ্রামের মৃত শাহজাহান মিয়ার পুত্র হোসেন মিয়া এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, কালেঙ্গা গ্রামের হোসেন মিয়ার পুত্র রনি মিয়া ও মৃত আব্দুল মিয়ার পুত্র আকাশ মিয়ার মধ্যে মঙ্গলবার বিকেলে কথাকাটাকাটি হয়। এর সুত্র ধরে সন্ধায় রনির বাড়ীতে মন্টু মিয়া, সুলেমান মিয়া, সাগর মিয়া, আকাশ মিয়া গংরা দোকান ও বাড়ীঘরে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন হোসেন মিয়া।
হোসেন মিয়া মামলার অভিযোগপত্রে উল্লেখ করেন, বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কালেঙ্গাবাজারস্থ তার দোকানের ভিতরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে হামলাকারীরা দোকান ঘর ও পরে বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরিবারের লোকদেরকে প্রাণেহত্যাসহ বিভিন্ন ক্ষতি সাধন করার হুমকি প্রদান করে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর হোসেন মিয়ার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে জানতে মন্টু মিয়া গংদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed